শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

গুদাম ভেঙে সার নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা

ভূরুঙ্গামারীর সার ডিলারকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বিসিআইসির সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের সময়মতো সার না দেওয়ার অভিযোগ এবং ক্যাশমেমোতে অসংগতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকেরা। এ ঘটনার পর প্রকৃত কারণ অনুসন্ধানে ওই রাতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে কমিটির সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে সদস্যসচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী, সার ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের বক্তব্য ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়।

কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, শিলিখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কৃষক ২২৫ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই ডিলারের গুদামে সময় মতো সার পাওয়া যায় না, এমন অভিযোগ কৃষকদের ছিল। এ ছাড়া তদন্তে তার (ডিলারের) ক্যাশমেমোতেও অসংগতি পাওয়া গেছে। এ কারণে তাকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

গুদাম লুট করে সার নিয়ে যাওয়ার ঘটনায় মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সার ডিলার তাইফুর রহমান মুকুল থানায় জিডি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

সার ডিলারশোকজভূরুঙ্গামারী

শেয়ার করুন: