শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০ লিটার ওয়াস উদ্ধার: আটক ৩

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০ লিটার ‘ওয়াস’ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


রোববার (১২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার চেরাগপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ চেরাগপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে মদ তৈরির সরঞ্জাম ও ৮০ লিটার ওয়াসসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।


এদিকে, পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়। পরে তাকে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: