শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বগুড়া শহরের গোদারপাড়াস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১৫ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোছাঃ আইনুন নাহার, জনতা ব্যাংকের গোদারপাড়া শাখার ম্যানেজার গিরিন আকতার খুশি, কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম, অত্র কলেজের গভর্নিং বডির সদস্য এ্যাডঃ রুহুল আমিন খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজার রহমান মাফু, সমাজসেবক সামছুল আলম মন্ডল, আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুব আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মাহিয়া আফরিন ও একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়া মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক নফিজ উদ্দিন ও জ্যেষ্ঠ প্রভাষক আখতার উল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিগত দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, নারী শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামীতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে শিক্ষার উন্নয়নে যা যা করনীয় তাই করা হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনে সফলতা আনতে ভালো লেখাপড়া করতে হবে। ভালো ফলাফল করতে হবে। আগামী দিনে আজকের শিক্ষার্থীরাই এদেশের নেতৃত্ব দিবে। তাই শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার জন্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমানভাবে গুরুত্ব দিতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

বগুড়া

শেয়ার করুন: