শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল দেখতে না দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি স্মার্টফোন আগে কে ব্যবহার করবেন, তা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর কীটনাশক পান করে খোদেজা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, রোববার রাতে নাসিরনগর উপজেলার ধনকুড়া গ্রামের সানু সরদারের বাড়িতে ভাড়া নেওয়া মারুফ মিয়ার দু'চালা ঘরে তিনি কীটনাশক পান করেন।

খোদেজা বেগম নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা উত্তরপাড়ার তারাজ মিয়ার মেয়ে। প্রায় ৯ বছর আগে ধনকুড়া গ্রামের আক্কেল আলীর ছেলে মরম আলীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। মরম আলী কৃষিকাজ করেন। তাদের তানভীর (৬) নামের একটি ছেলে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘরের একমাত্র স্মার্টফোনটি কে আগে ব্যবহার করবেন, তা নিয়ে খোদেজা ও তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে স্বামীর অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ  ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন

নিহতের খালা সাদিয়া বেগম অভিযোগ করেন, খোদেজার মৃত্যুর পর পরিবারের লোকজন সবাই বাড়ি ছেড়ে চলে গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এক গৃহবধূ কীটনাশক পান করে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাসিরনগর থানাকে অবহিত করা হয়েছে।'

ভোরের আকাশ/রই 

মোহাম্মদ শহিদুল ইসলাম

শেয়ার করুন: