শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ফিতা কেটে এ রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রথম যাত্রায় ৬২৪ জন যাত্রী নিয়ে পাবনা প্রভাতী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রার মান বৃদ্ধি ও রেলপথের সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হলো।

তিনি আরও বলেন, পাবনাসহ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করতে সরকার দ্বিতীয় পদ্মা সেতু তথা ওয়াই-টাইপ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সেতু নির্মাণের জরিপকাজও শুরু হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত। এ রুটে যাত্রা হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে দেশের রেলসেবার মান আরও উন্নত হবে এবং ট্রেনযাত্রা আরও নিরাপদ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের রেলব্যবস্থার মান, সেবা ও যাত্রার নিরাপত্তা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পাবনা প্রভাতী এক্সপ্রেস। আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে পাবনা গোধূলি এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/জেআ

পাবনা

শেয়ার করুন: