নড়াইলে গাঁজাসহ নারী আটক

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামে খাটের নিচে লুকিয়ে রাখা ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম উপজেলার নড়াগাতীর থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে ওই গ্রামের তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগম নামে এক নারীকে আটক করে তারা। রুচিয়া বেগমের স্বীকারোক্তি মোতাবেক ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপস্থিতি টের পেয়ে রুচিয়া বেগমের সহোযোগী একই গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) পালিয়ে যান।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার আরও বলেন,গাঁজাসহ আটক হওয়া ওই নারীরসহ পলাতক বিপুলের বিরুদ্ধে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই