শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

স্থিতিশীলতার প্রত্যাশায়

ব্রিতে উত্তেজনার মাঝেই দায়িত্ব নিলেন নতুন ডিজি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেও শেষ পর্যন্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ সাভাবিক রাখার বার্তা দিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক ড. আমিনুল ইসলাম। 

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের দিনই প্রধান ফটকে সাময়িক উত্তেজনা, বিক্ষোভ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৪ মে) দুপুরে দায়িত্ব নিতে ব্রি ক্যাম্পাসে প্রবেশের সময় একটি পক্ষ আপত্তি জানিয়ে অবস্থান নিলেও অপরদিকে বিপুলসংখ্যক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী নতুন মহাপরিচালককে সাগত জানান। 

উভয় পক্ষের অবস্থানের কারণে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ ও আনসারের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করে ড. আমিনুল ইসলামকে তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আমিনুল ইসলাম বলেন, সরকার তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি নিষ্ঠা ও সচ্ছতার সঙ্গে পালন করবেন এবং প্রতিষ্ঠানের চলমান গবেষণা, প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। 

তিনি স্পষ্ট করে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা কাম্য নয় এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে ব্রির অভ্যন্তরে বিদ্যমান মতপার্থক্যের বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে নীতিগত বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত। 

তিনি জোর দিয়ে বলেন, ব্রির গবেষণা কার্যক্রম ও পেশাগত পরিবেশ অক্ষুণ&ণ রাখা সবার দায়িত্ব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস মহাপরিচালক পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের যোগদানের মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে গবেষণা, প্রকল্প বাস্তবায়ন এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

ড. আমিনুল ইসলাম দীর্ঘ প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন জ্যেষ্ঠ কৃষি বিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করে ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

দেশ-বিদেশে তার গবেষণা অবদান এবং প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ ব্রিকে সমৃদ্ধ করেছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি আঞ্চলিক পর্যায়ে সফলতার সঙ্গে প্রশাসনিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির গবেষণা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করে নতুন নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানটি আবারও পূর্ণ গতিতে এগিয়ে যাবে।

আরও পড়ুন

নোয়াখালীতে ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ

সংশ্লিষ্ট মহলের অভিমত, সাময়িক উত্তেজনা সত্ত্বেও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং গবেষণার স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। 

নতুন মহাপরিচালকের নেতৃত্বে ব্রি আবারও স্থিতিশীলতা ফিরে পাবে-এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ।

ভোরের আকাশ/ র.ই
 

ডিজিড. আমিনুল ইসলাম

শেয়ার করুন: