শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা বই ‘বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র’

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তথ্যভিত্তিক গবেষণাধর্মী 'বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র' নামের একটি বই প্রকাশে অনুমতির অপেক্ষায় রয়েছে।

দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে বইটি লিখেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুরকুরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) নারায়ণ চন্দ্র সরকার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশের জন্য প্রস্তুত এবং প্রধান উপদেষ্টার অনুমতির জন্য বইটির লেখক নারায়ণ চন্দ্রের আবেদনপত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরআগে গত ৩১ আগস্ট বইটি প্রকাশে অনুমতি চেয়ে এই আবেদন করেন তিনি। 

লেখক আবেদনপত্রে উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে ড. ইউনূসের কর্মমুখী জীবন ও বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক পরিচিতির গল্প জানাতেই এই বই রচনা। বইয়ে ড. ইউনূসের শৈশব থেকে শুরু করে কর্মজীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান, গ্রামীণ ব্যাংকের যাত্রা, নোবেল পুরস্কার অর্জনসহ আন্তর্জাতিক অঙ্গনে তার অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়া বইয়ের সূচিপত্রে নজর দিলে দেখা যায় ড. ইউনূসের টেলিভিশন সাক্ষাৎকার, প্রাপ্ত পুরস্কার, আন্তর্জাতিক সংস্থায় ভূমিকা, বিশ্বখ্যাত ব্যক্তিদের মন্তব্য এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের নানা দিক স্থান পেয়েছে।

বই লেখার ব্যাপারে লেখক নারায়ণ চন্দ্র সরকার বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আমাদের দেশের গৌরব। তাঁর জীবনগাথা জানলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। তাই তাঁর অনুমতি নিয়েই বইটি প্রকাশ করতে চাই।”

প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা এ বই প্রকাশিত হলে তা গবেষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ পাঠকের মধ্যেও ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করেন তিনি।

ভোরের আকাশ/মো.আ.

বই প্রকাশড. মুহাম্মদ ইউনূসগাইবান্ধা

শেয়ার করুন: