জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র সঞ্চালনায় মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, শিক্ষক নেতা শহিদুল ইসলাম প্রমূখ।
দোয়া মাহফিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, তাঁতীদল, মহিলাদল, ডক্টরস এসোসিয়েন অব বাংলাদেশ-ড্যাব, জাসাসসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আশফাক হোসেন।
ভোরের আকাশ/এনএস