শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

​রোববার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর নৌ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় তল্লাশি চালিয়ে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় মোট ৯ কেজি গাঁজা।

​গ্রেফতারকৃতরা হলেন ভোলার লালমোহন থানার লালমোহন সদরে মুসলিম পালোয়ানের মেয়ে মোছাঃ আমেনা বেগম (৩০) তার নিকট থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। অপরজন মুন্সিগঞ্জের সদর থানার মুন্সিগঞ্জ সিংপাড়া এলাকার মোখলেসের মেয়ে মোছা. আছমা (৩৪) তার নিকট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

​নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের কার্যালয় জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা এই মাদকের চালান কুমিল্লা থেকে সংগ্রহ করে লঞ্চযোগে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

​এ বিষয়ে চাঁদপুর অঞ্চল নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় তল্লাশি চালিয়ে দুই নারী মাদক কারবারিকে ৯ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেফতার

শেয়ার করুন: