শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

প্রথম দিনেই ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা।

‎বুধবার সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।

আরও পড়ুন

ঘোড়াঘাটে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার

অভিযান সূত্র জানায়, ‎দীর্ঘদিন ধরে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা গড়ে তুলে দখল করে আছেন একটি মহল। এরই অংশ হিসেবে রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

‎‎বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টিরও অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: