শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অন্তঃস্বত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামে ৭ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (২৩ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার জনৈক আমিনুল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার (২৭) দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদ (৩০) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামক কারখানায় চাকুরি করে আসছে । শাকিলা আক্তার ৭ মাসের অন্তঃস্বত্ত্বা ছিল, ঘটনাস্থল থেকে স্বামী রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ।

নিহত শাকিলা আক্তারের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শাকিলা ও রাজুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর পূর্বে তাদের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে রাজু ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতো। শাকিলা সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান। রাত সাড়ে তিনটার দিকে সে নাকি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ফাঁসিতে ঝুলে তখন রাজু কোথায় ছিলো?

নিহতের স্বামী রাজু জানান, রাতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে আমার গলায় আঘাত করতে চায়। আমি তাকে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে রাখি। পরে ছাদে চলে যাই। কিছু সময় পরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।

আরও পড়ুন

কসবায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

শ্রীপুর থানার এসআই মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য  নিহতের স্বামীকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

 

শ্রীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন: