টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে ডুবে মাসুম (৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত মাসুম মিয়া সিলেটের শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসে শিশু মাসুম মিয়া। দুপুরে হাওরের লালনতরী নামের একটি হাউজবোট থেকে পরিবারের অগোচরে হঠাৎ পানিতে পড়ে শিশু মাসুম নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৫ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/হ.র