শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ের কাওয়ালী পাড়া বালিয়া আঞ্চলিক সড়কের বেহাল দশা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া থেকে বালিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার দূরপাল্লার গাড়ি, ট্রাক ও বাস চলাচল করে। রাস্তাটি খারাপ থাকার কারণে শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয়, দূরপাল্লার যাত্রীদেরও অনেক অসুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। জরুরি রোগী ও সাধারণ মানুষকে নিয়ে হাসপাতালে যেতেও অনেক ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া বলেন, আমাদের গবেষণায় তথ্যসুত্রে উঠে এসেছে ধামরাইয়ে বর্তমানে মহাসড়কের তুলনায় আঞ্চলিক মহাসড়ক গুলোতে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এর অন্যতম কারন সড়কে অব্যবস্থাপনা, জড়াজির্ণ সড়ক। ধামরাইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থার মধ্যে কালামপুর, বালিয়া, মির্জাপুর আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে দেশের উত্তরাঞ্চলের অসংখ্য পরিবহন চলাচল করে রাস্তা সংস্কার না হওয়ার ফলে এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে যানবাহনসহ যাত্রী সাধারণ। আমাদের দাবি থাকবে অতি শীঘ্রই টিকসই সংস্কার করে সড়কের অব্যস্থাপনা দূর করবে সংশ্লিষ্ট দপ্তর।

বাস চালক লুৎফর রহমান বলেন, অনেক বড় বড় গর্ত হওয়ার কারণে চাকা ফাইসা যায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

কলেজ ছাত্র রেজওয়ান বলেন, আমরা যখন কলেজে যাই খুব ভয় লাগে কখন গাড়ি পলটি দেয়।

এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

ধামরাই

শেয়ার করুন: