রূপগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে তাদের ধারাবাহিক অভিযান চলমান থাকবে।
ভোরের আকাশ/সু.পা