শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকাব এসইসিপি কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালিত স্মল এন্টারপ্রাইজেস ক্রেডিট প্রজেক্ট (এসইসিপি)-এর কর্মকর্তা-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ, বকেয়া আর্থিক সুবিধা প্রদান এবং বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি বন্ধের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২০ জুন) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসইসিপির ইউএফও মোহাম্মদ রেজাউল আলম।

তিনি বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত প্রকল্পটিতে বর্তমানে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী প্রায় দুই যুগ ধরে কর্মরত থাকলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। একইসঙ্গে প্রকল্প প্রস্তাবনায় থাকা বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। অথচ প্রকল্পটি নিজস্ব আয়ে পরিচালিত হওয়ার পাশাপাশি প্রতিবছর উল্লেখযোগ্য মুনাফা অর্জন করছে।

সংবাদ সম্মেলনে দ্রুত এসইসিপিকে জনবলসহ রাকাবের সঙ্গে আত্মীকরণ, চাকরিতে যোগদানের তারিখ থেকে ইনক্রিমেন্ট ও পিএফ কার্যকর, সরকার ঘোষিত বিশেষ আর্থিক সুবিধা প্রদান, উচ্চতর গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান প্রকল্প পরিচালকের অপসারণও দাবি করেন তারা।

বক্তারা বলেন, সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব ও শাস্তিমূলক বিধান কার্যকর হলেও আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না। এ বৈষম্যের প্রতিবাদে তারা বর্তমানে কলম বিরতি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন

উচ্চারণ একাডেমির দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি

সংবাদ সম্মেলনে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

চাকরির পরীক্ষারাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

শেয়ার করুন: