শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্যালিকা অপহরণের মামলা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন তার স্ত্রী লাবন্য আক্তার।  

১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হলে এ ঘটনায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে গত ১২ জুন শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।

রবিবার বিকালে এশাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুন বেলা ৩টার দিকে সুমন রেজার শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরদিন শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলযোগে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে কনস্টেবল সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বগুড়া চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে যান। সেখানে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এপিবিএন সদস্য তানজিমকে ডেকে তার মোটরসাইকেলটি চোরাই বলে দাবি করেন এবং ডিবি অফিসে নেওয়ার কথা বলে চলে যান।

এ ঘটনায় তানজিম পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিত অভিযোগ না দেওয়ায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

আরও পড়ুন

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

অপহরণআশিক ইকবাল

শেয়ার করুন: