শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে ২৫ লাখ টাকার ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের একটি বড় চালান জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, এর আগে গত ১ আগস্ট শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকা থেকে একই ধরনের আরও ২৯১ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছিল।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: