বরিশালে আপন সমাজসেবার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“একটি গাছ মানে একটি স্পন্দন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আপন সমাজসেবার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৬আগস্ট) সকাল ১১টায় নগরীর লাকুটিয়া সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মামুন, সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আজম, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, বরিশাল মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক শোয়েব, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মাসুম, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাসুদ রানা। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুহুল আমিন।
আপন বরিশালের নেতৃবৃন্দরা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
ভোরের আকাশ/এনউব