শিরোনাম
সোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি হলেন এ আর এম খালেকুজ্জামান

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক আমলা এ আর এম খালেকুজ্জামান। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এ আর এম খালেকুজ্জামানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এ আর এম খালেকুজ্জামান কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাবেক বিমানবাহিনীর সার্জেন্ট মরহুম এ কে এম অহিদুজ্জামানের বড় ছেলে।

তিনি রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সানরাইজ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব

শিক্ষাজীবন শেষে সপ্তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে বগুড়ায় কর্মজীবন শুরু করেন খালেকুজ্জামান। কর্মজীবনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে উপসচিব পদে থাকাকালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: