শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় একযোগে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ একই সাথে  বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
‎
‎এসময় ১০ জনকে গ্রেফতার। ৫৫ পিছ ইয়াবাসহ ১১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্ভর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ​এর আগে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার  নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয় বলে তিনি জানান।

‎জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদক বহনকারী এবং ১ জন মাদকসেবী রয়েছেন।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর থেকে জাল কাগজে কন্টেইনার বের করার অভিযোগ

‎​অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ১১৩০ গ্রাম গাঁজা। এ ঘটনায় মোট ৫টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎
‎​থানাভিত্তিক অভিযানের মধ্যে ​হাতিয়া থানায় ২২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক বহনকারীকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়। ​কোম্পানিগঞ্জ থানায় ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ​বেগমগঞ্জ মডেল থানায় ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ​সেনবাগ থানায় ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ১ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয় এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন মাদকসেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ​সোনাইমুড়ী থানায় ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ​চরজব্বর থানায় ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
‎​
‎মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে জেলা পুলিশের এই নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‎
ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: