শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে ইউএনও’র সাথে মতবিনিময় সভা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধিজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা এলাকায় পেট্রোল সংকট, সুপেয় পানির সমস্যা, মাদকদ্রব্যের বিস্তার এবং চিংগড়ী গ্রামে সাম্প্রতিক আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘটিত অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০টি পরিবারের দুর্দশার বিষয়টি তুলে ধরেন।

এ সময় তারা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ভোরের আকাশ/ র.ই

মতবিনিময় সভামো. শরিফুল হাসান অপু

শেয়ার করুন: