দাউদপুর ডিগ্রি কলেজে নতুন একাডেমিক ভবন উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বিকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন এ নতুন ভবন উদ্বোধন করেন।পরে দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেনের সঞ্চালনায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নতুন ভবনটি মানসম্মত শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজকল্যাণ মন্ত্রী মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
তিনি অভিভাবকদের উদেশ্যে বলেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে এবং কখন বাড়ি আসতেছে সবসময় নজর রাখবেন।
ভোরের আকাশ/ এনউব