ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আক্কেল আলী নামে (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনা আহত হয়েছেন পাঁচজন।
জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪:৩০টার দিকে বোয়ালমারী থানাধীন ময়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের সামনে পাকা রাস্তার উপর ভ্যান ও পিকআপের সাথে সংঘর্ষে উক্ত আক্কেল আলী (৪৫) , নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।
আক্কেল আলীসহ আরও ৫ জন অটোভ্যানযোগে শ্রমিকের কাজ করার জন্য বোয়ালমারী রেলষ্টেশনের উদ্দেশ্য রওয়ানা করেন।
ময়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বোয়ালমারী হতে মোহাম্মদপুরের দিকে যাওয়া পিক আপের সাথে সংঘর্ষে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় বাকি ৫ জন যাত্রী আহত হন । এদের মধ্যে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে এবং বাকি ৩ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। এবং পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসেন পিকআপের ড্রাইভার ও তার হেল্পার পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.