শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোর নিজস্ব ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার তাগিদ দেন। তিনি বলেন, উপজেলার মডেল মসজিদগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করে হস্তান্তর নিশ্চিত করতে হবে।

সম্প্রতি বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে জেলা প্রশাসক হাসপাতালগুলোতে অগ্নি-নিরাপত্তা জোরদার এবং হাসপাতাল ও আশপাশের এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা দেন।

কয়রা উপজেলার মুন্ডা, মালো ও বাঘ-বিধবা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা সম্ভব।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী জানান, ১৫ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত হামে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় মোট কৃষক পরিবারের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫৬১। প্রথম পর্যায়ে জেলার নয়টি উপজেলার নয়টি ব্লকে ১৫ হাজার ৬৬৯টি কৃষক পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে রপ্তানিযোগ্য চিংড়িতে পুশ প্রতিরোধে ১৩টি অভিযান পরিচালনা করে ৭২০ কেজি চিংড়ি ধ্বংস এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মৎস্য সংরক্ষণ আইনে পরিচালিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এক লাখ পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, গত মাসে টিকা বিক্রি, খামার নিবন্ধন ও কৃত্রিম প্রজনন ফি বাবদ ১৯ লাখ ১ হাজার ৮০৬ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ২৯৫ টাকা।

আরও পড়ুন

দেশে পর্যাপ্ত সার মৌজুদ আছে, সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেয়া হবেনা : আজাদ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, গত মাসে ১২টি বাজার তদারকি করে ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি

শেয়ার করুন: