শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো ও সেলুনে চুল কাটানিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল (২৩) কে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি মো. রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিছুদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের কথা-কাটাকাটি হয়েছিল। এছাড়া ঘটনার তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে ঝগড়ার সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে আবারও উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসব ঘটনার জের ধরেই গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় মো. জহুরুল ইসলামের টং দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে শাকিলকে ছুরিকাঘাত করা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৯ মে নিহতের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান বলেন, ঈদের দিন হত্যাকাণ্ডটি ঘটে। এরপরই সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করা শুরু করে। একপর্যায়ে আমরা তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাটি স্বীকার করেছে। মূলত দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে পূর্ব শত্রুতা ছিল।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ-সবঅপতি হীরক গুণ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

কলেজছাত্র খুন

শেয়ার করুন: