শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে এক নারী অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬মে) দিবাগত মধ্যরাতে পূর্ব নিমাইকাশারী মহিদুল ইসলামের বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত বর্ষা ও স্বামী মামুনকে নিয়ে পূর্ব নিমাইকাশারী মহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো। সে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকুরী করতো।  তার বাবার নাম শরীফ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিন দিন আগে বর্ষা তার বাড়ীর পরিবারের সঙ্গে শেষ কথা বলেন। ভাড়া বাড়ীর লোকজন বর্ষার বাসায় গত কয়েকদিন ধরে বাইরে তালাবদ্ধ দেখতে পায়। বুধবার সন্ধ্যার দিকে ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ীর লোকজন বিষয়টি বর্ষার পরিবার ও স্থানীয় পুলিশকে জানায়।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে বর্ষার মুখ ও পা বাঁধা অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত বর্ষার স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছে। সে চাঁদপুর সদরের উত্তর রামদী গ্রামের শুক্কুরগাজীর ছেলে ৷

নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, মামুনের ২ স্ত্রী। দেড় মাস আগে প্রথম স্ত্রীকে কেন্দ্র করে বর্ষার সঙ্গে স্বামী মামুনের ঝগড়া হয়। এরপর থেকে মামুন বাসায় কম আসা-যাওয়া করতো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন৷

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলী জন্ম দিলেন পুত্র সন্তান

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

গলাকাটা মরদেহ উদ্ধারমহিদুল ইসলাম

শেয়ার করুন: