শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলী জন্ম দিলেন পুত্র সন্তান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৭ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।  

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাফি  (২৫-৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার। 

বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়েছে। নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মানবিক সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মা, নবজাতকের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই

মানসিক রোগীমো. সাইফুল ইসলাম

শেয়ার করুন: