ঈশ্বরগঞ্জে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় পিতা আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবারক হোসেন (৭) নামে এক শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে ঈশ্বরগন্জ থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে।
নিহত শিশুটির পরিবার সূত্রে জানা যায় , নিহত শিশুটি মোবারক হোসেন সোহাগি বাজারেই অবস্থিত স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশেই বৃষ্টিতে ভিজছিল মোবারকের বাবা নূরুল আমিন।
এ সময় ছেলে মোবারক ঘর থেকে একটি ছাতা নিয়ে বাবার মাথায় ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে মাথায় কুপ দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মোবারক হোসেনকে উদ্ধারকরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোবারকের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত নূরুল আমিনের পিতা ও নিহত শিশুর দাদা ইছব আলী ভাষ্য, নূরুল আমিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।
এর আগে চিকিৎসাও করানোয় ভালো হয়ে গিয়েছিল। কিন্তুু কিছু দিন ধরে সমস্যাটি আবার দেখা দিয়েছে নুরুল আমীনের। এমন মন্তব্য করেন স্থানীয় একাধিক বাসিন্দারাও বলেন মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল আমীন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নূরুল আমিনকে আটক করা হয়েছে। নূরুল আমিন অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ