শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার( ৩০জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ । অন্যদিকে রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকা।

ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আলোকসজ্জা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে রাজস্ব আয় বৃদ্ধি, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসন জানায়, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। বাজেট উপস্থাপনায় ছিলেন, শেখ শাহার আলী। উপস্থাপনায় ছিলেন মোঃ আশরাফ পারভেজ।

আরও পড়ুন

রহস্যময় সঙ্গীকে ঘিরে আলোচনায় কেয়া পায়েল

এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান এর পক্ষে ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জেন সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ্, ফুলবাড়ী উপজেরা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

বাজেট

শেয়ার করুন: