শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে চাউল বিতরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে খুলনা মহানগরীর ১২নং ওয়ার্ডের দরিদ্র-হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কেসিসির ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোদাবক্স কুরাইশী কাল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস।

এছাড়াও ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল, ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৫ টায় ১৪নং ওয়ার্ডের বৈকালী বাজার সংলগ্ন কাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ডে বসবাসরত ২০০ দরিদ্র-হতদরিদ্র পরিবারের হাতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র পক্ষ থেকে চাউল তুলে দেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

ভোরের আকাশ/ইউএম

খুলনাচাউল বিতরণ

শেয়ার করুন: