শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোতলে তেল কিনে নিয়ে বাড়তি দামে বিক্রির অভিযোগ

পিরোজপুরের ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড়

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বুধবার(২৫) সকাল থেকে জেলার দুটি ফিলিং স্টেশনের একটি বন্ধ থাকলেও অন্যটিতে প্রতিটি মোটরসাইকেলে ২০০ টাকার বেশি দেয়া হচ্ছে না তেল। 

এছাড়াও ফিলিং স্টেশনে অকটেন না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যানবাহন চালক। তবে অভিযোগ উঠেছে, পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারগুলোতে বোতলে করে চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ।  

যানবাহন চালকেরা অভিযোগ করে বলেন, তেলের পাম্প থেকে কিছু লোক প্লাস্টিকের বোতলে তেল কিনে নিয়ে বাইরে গিয়ে ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় প্রতি লিটার তেল বিক্রি করে। সাধারণ মানুষ প্লাস্টিকের বোতলে কাউকে তেল না দেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে।

ফিলিং স্টেশন গুলোতে তেলের কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারি এবং কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা মোতায়ন করেছে পিরোজপুর জেলা পুলিশ। 

ভোরের আকাশ/ র.ই


 

উপচেপড়া ভিড়পিরোজপুর

শেয়ার করুন: