শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাস্টমস জালিয়াতি মামলায় সাইবার চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাল নথির মাধ্যমে উচ্চ শুল্কের বিদেশি মদ ও সিগারেট খালাসের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি চক্রটির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৫ জুলাই নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শেখ সেজান (২৬)-কে আটক করা হয়।

তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র চীন থেকে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত ফেব্রিক্স আমদানির ভুয়া ঘোষণা দিয়ে অন্তত ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ দেশে আনে। এভাবে সরকারকে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়। পুরো প্রক্রিয়ায় এনবিআরের কাস্টমস অটোমেশন প্ল্যাটফর্ম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World)-এ অবৈধ প্রবেশাধিকার ব্যবহার করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সনজয় কুমার সিনহা জানান, শেখ সেজান কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ, কাস্টমস কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডের অপব্যবহার এবং ভুয়া এলসি নিবন্ধনের মাধ্যমে পণ্য ছাড়ের প্রযুক্তিগত সহায়তা দিতেন। তদন্তে আরও জানা গেছে, ২০২৪ সালের ২০ মে এক কাস্টমস কর্মকর্তার অ্যাকাউন্ট ব্যবহার করে সার্ভারে প্রবেশ করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে একই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের তথ্যের ভিত্তিতেই শেখ সেজানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশের দাবি, শেখ সেজান একজন অভ্যাসগত সাইবার অপরাধী। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ভূমি উন্নয়ন করের রসিদ, টিকা সনদসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবায় জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট (ক্লোন সাইট) তৈরি করে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

কাস্টমসের তদন্তে আরও জানা গেছে, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এনবিআরের সার্ভারে অননুমোদিত প্রবেশের মাধ্যমে অন্তত ৪৮টি আমদানি চালান এবং প্রায় তিন হাজার ভুয়া রপ্তানি চালানের তথ্য ব্যবহারের ঘটনা শনাক্ত হয়েছে। তদন্তকারীদের মতে, এটি দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সুসংগঠিত সাইবার চোরাচালান নেটওয়ার্কের অংশ।

আরও পড়ুন

খুলনায় ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কাস্টমসের ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরনের অনুপ্রবেশ শুধু রাজস্ব ফাঁকির বিষয় নয়, বরং দেশের বাণিজ্য নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিনির্ভর শুল্ক ব্যবস্থার জন্যও বড় হুমকি। তাই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য আন্তর্জাতিক সংযোগও তদন্তের আওতায় আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শেখ সেজানের দেওয়া তথ্য যাচাই করে চক্রটির পলাতক সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই সাইবার চক্রের সঙ্গে বিদেশভিত্তিক কোনো নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

সাইবার অপরাধকাস্টমসএনবিআরচট্টগ্রাম মহানগর পুলিশ

শেয়ার করুন: