শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তামোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মোঃ নুর উদ্দিন সোহাগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন।

এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরাও রয়েছেন গ্রেপ্তারের তালিকায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। এ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের ধরন কিংবা পৃথক কোনো মামলার তথ্য পুলিশি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম
 

রাঙামাটিগ্রেপ্তার

শেয়ার করুন: