শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তামোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টিতে মাঠের আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। জেলার কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই থেকে তিন মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। আকস্মিক এ ঘটনায় অনেকেই বিস্মিত হন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

একই এলাকার কৃষক সামছুল হক বলেন, তার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। এমন সময় শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। অনেক টাকা খরচ করে ধান আবাদ করেছেন জানিয়ে তিনি বলেন, এ ধরনের দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন

জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

এদিকে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানতে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাত হওয়ায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। শিলাবৃষ্টিতে এসব ফসলের কোনো ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভোরের আকাশ/ইউএম
 

কুড়িগ্রাম

শেয়ার করুন: