শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

র‌্যাব জানায়, রোববার রাত ৩টা ৪৫ মিনিটে সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার কাটাবিল ১৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এলো কঠিন খবর

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন। পরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভোরের আকাশ/জেআ

র‌্যাব-১২মাদকবিরোধী অভিযান

শেয়ার করুন: