কেডিএ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন শফিকুল আলম মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
রোববার (১৪ জুন) বেলা ২ টায় মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করেন তিনি। মাগরিবের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বর্ণাঢ্য রাজনীতিক শফিকুল আলম মনা ।
আগামীকাল সোমবার (১৫ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে কেডিএতে অফিস করবেন। নাগরিক সেবার মাধ্যমে কেডিএ-কে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনা।
৭৩ সালের খুলনার রাজপথের সাহসী তরুণ আজকের শফিকুল আলম মনা। ফ্যাসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে খুলনার রাজপথ কাঁপানো এই বিএনপি’র কান্ডারী জেল জুলুম সহ্য করে দলের ঝান্ডা উঠিয়ে ধরেছেন সব সময়।
একাধারে খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতৃত্ব দিতে গিয়ে জালিম সরকারের পেটোয়া বাহিনী শুধু তাকে নয়, তার বাড়ি ও পরিবারের উপর হামলা চালিয়েছে। সব ধরনের নাজেহাল ও অত্যাচারকে মোকাবেলা করে দলের দুর্দিনে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন। দলের কাছে হয়েছেন ঐক্যের প্রতীক।
নগরবাসীর কাছে পরিচিতি পেয়েছেন আমাদের মনা ভাই হিসেবে। তার ত্যাগের অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তাকে কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন।
ভোরের আকাশ/ র.ই