শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়া ও দুর্নীতি শিশুশ্রমকে লালকার্ড” এই প্রতিপাদ্য সামনে রেখে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবীতে কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস" পালিত হয়েছে। 

 রোববার (১৪ জুন) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। 

সনাক সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ সহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি  ও এমজেএসকেএস অংশগ্রহণ পূর্বক সংহতি প্রকাশ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন এমজেএসকেএস এর প্রজেক্ট কোর্ডিনেটর লুৎফর রহমান ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধী ফজলে ইলাহী স্বপন  প্রমূখ।

মানববন্ধনে শিশু প্রতিনিধি পাখি দত্ত বলেন,  শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে বলেন যারা বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োজিত করেন তারা নিজেদের স্বার্থে কম মজুরি দেয়ার জন্যই এটি করছেন, সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ন কাজে নিয়োগ দেয়াটাও এক ধরনের দুর্নীতি । 

অন্য বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বজ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা,বজ্য পুন:প্রক্রিয়াজাতকরনকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় যুক্ত করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন । 

মানববন্ধন শেষে দিবস সংত্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা । মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম এর এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস । 

আরও পড়ুন

আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে : বিমানমন্ত্রী

ভোরের আকাশ/ র.ই

 


 

, বিশ্ব শিশুশ্রম দিবসরওশন আরা চৌধুরী

শেয়ার করুন: