নৌযানে যাত্রীদের ঝুঁকি এড়াতে লাইফ জ্যাকেট বিতরণ

মহেশখালীতে নৌযানে যাত্রীদের ঝুঁকি এড়াতে ২৮০টি লাইফ জ্যাকেট বিতরণ করেন উপজেলা প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার টু মহেশখালী পারাপার নৌযানের যাত্রীদের ঝুঁকি এড়াতে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইওএম এনজিও'র সহায়তায় ২৮০টি লাইফ জ্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।
এসময় উপজেলা প্রকৌশলী মোঃ কাউছার আহমদ এবং এনজিও কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহেশখালী টু কক্সবাজারে নৌযানে পারাপার বঙ্গোপসাগরের মোহনা বাঁকখালী নদী তীব্র বাতাসের গতিতে মুহুর্তেই সাগর উত্তাল ঢেউ সৃষ্টি হয়। যার দরুণ চলাচলের মাধ্যম স্পীডবোট দূর্ঘটনার কবলে পড়ে। অতীতে ওই ধরণের একাধিক দূর্ঘটনায় সম্মূখীন হয়ে শিশুসহ অনেকে মারা গিয়েছে। তা রোধ এবং দ্বীপের মানুষের যাতায়তের ঝুঁকি মুক্ত ও সুরক্ষা রাখতে উপজেলা প্রশাসন এমন মহৎ উদ্যোগ হাতে নিয়ে ২৮০টি লাইফজ্যাকেট প্রদান করেন। আরো জানান, প্রদানকৃত লাইফজ্যাকেটগুলি যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তাও তদারকি করা হবে।
এদিকে সচেতনমহল জানান, প্রতিবছর যাত্রীদের পারাপারে ঝুঁকি এড়াতে এভাবে উপজেলা প্রশাসন কর্তৃক লাইফ জ্যাকেট বিতরণ করা হলেও মুষ্টিমেয় কয়দিন পরে তা হারিয়ে যায়। হঠাৎ দূর্ঘটনা প্রশাসন কয়েকদিন সচেতন হলেও আবারো ঝিমিয়ে পড়ে। বর্ষা শেষ প্রান্ত হলেও উপজেলা প্রশাসনের প্রশংসা করতে গিয়ে মাতারবাড়ীর এমইউপি ৭নং ওয়ার্ডের সরওয়ার কামাল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ অঞ্চলের বাসিন্দা হওয়ায় মাতৃভূমি মহেশখালীতে যোগদানের পর বহু কার্যক্রম আমাদের স্মরণিকা করে রেখেছেন। তবে যাত্রীদের লাইফজ্যাকেট পরিধান নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখার বিনয়ীর সাথে অনুরোধ জানান উপজেলা প্রশাসনের নিকট। এতে নৌযান পারাপারে দূর্ঘটনায় পড়তে হবে না যাত্রীদের।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, দ্বীপ থেকে সদর কক্সবাজারে নৌযানে যাতায়াতে যাত্রীদের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। তা যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সোচ্ছার থাকবে। অন্যথায় অমান্যকারীদের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/জাআ