শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মতলবে যমজ ভাই-বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

এসএসসি পরীক্ষায় একসঙ্গে জিপিএ-৫ পেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের মতলবের যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ। একই পরিবারের দুই সন্তানের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

কৌশিক ও সুপ্তি মতলব সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সজল ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তারা স্থানীয় কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর থেকেই তাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। যমজ ভাই-বোনের এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীও।

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা কাল

নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের পেছনে তারা পরম শ্রদ্ধার সঙ্গে মহান সৃষ্টিকর্তা, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অধ্যক্ষকে স্মরণ করছে। তাদের নিয়মিত দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহের ফলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কৌশিক ও সুপ্তি জানায়, তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। কৌশিক বড় হয়ে বায়োকেমিস্ট (জীবরসায়নবিদ) হতে চায়। আর সুপ্তির স্বপ্ন একজন সফল চিকিৎসক হওয়া।

সন্তানদের সাফল্যে আনন্দাশ্রুসিক্ত বাবা সজল ঘোষ বলেন, ‘আমার ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং বড় হয়ে পরিবার তথা দেশের সুনাম বয়ে আনতে পারে—এই দোয়াই করি। সকলের কাছে তাদের জন্য আশীর্বাদ চাই।’কৌশিক ও সুপ্তির এই অনুকরণীয় সাফল্য মতলব অঞ্চলের অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।

ভোরের আকাশ/সু.পা

যমজ ভাই-বোন, মতলব, জিপিএ-৫

শেয়ার করুন: