শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

ঘোড়াঘাটে নিজ বাড়ির সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি (কাচারি) এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে। রুবেলের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন পঞ্চম। তাঁর দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে কলেজে এবং ছোট মেয়ে স্কুলে পড়াশোনা করে। প্রায় ছয় মাস আগে স্ত্রী রুবির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী ফুলবাড়ী উপজেলায় বাবার বাড়িতে চলে যান। দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রুবেল। বিচ্ছেদের পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত খাবার খেতেন বড় ভাই সাইদুল ইসলামের বাড়িতে। পাশাপাশি ব্যবসা এবং বাড়িতে আঙুরবাগানের পরিচর্যা করতেন তিনি।

আরও পড়ুন

খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রুবেল খাবার খেতে না আসায় তাঁকে কয়েকবার ফোন করেন। কিন্তু ফোনে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে ও আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফিরে আসার সময় বাড়ির অন্য দরজার সামনে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: