শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

স্বাস্থ্যসেবা কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অথচ স্বাস্থ্য অধিকার, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতার অভাবে অনেকেই নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও নিজেদের অধিকার সম্পর্কে ধারণা বাড়াতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে হেলথ অলিম্পিয়াড।

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ প্রতিপাদ্যে রোববার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতি এ আয়োজনে সহযোগিতা করে।

অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্য অধিকারবিষয়ক আলোচনা সভা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, পুষ্টি ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জ্ঞান যাচাইয়ের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাজলিমা সিরাজ সিমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. ফারুক আব্দুল্লাহ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

সিরাজদীখানে কিশোরী ধর্ষণ মামলায় আনোয়ার মাঝি গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু শুধু চিকিৎসাসেবা গ্রহণ করলেই সুস্থ থাকা সম্ভব নয়; প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ পানি পান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা রাখা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে নিজের অধিকার সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার বিষয়ে সচেতন হওয়াও জরুরি।

তাঁরা আরও বলেন, পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরিবার, সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যেও সচেতনতা তৈরি করতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য অধিকার সম্পর্কে জ্ঞান বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: