শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

আড়াইহাজারে পৃথক এলাকায় দুটি আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দিবাগত রাতে পৃথক এলাকায় দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর একটি উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর এলাকায় এবং অপরটি ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাররচর এলাকায় ঘটেছে। দুটি ঘটনাই পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে জানা গেছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায়  ভিকটিম দুই সন্তানের জননী  আমেনা আক্তার মায়া (৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। তার স্বামী নাম আসলাম হোসেন। তিনি পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ভিকটিমের পরিবার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আড়াইহাজার থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে লাশ মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ও বিস্তারিত তথ্য ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন

গাংনী এতিমখানার শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

অপর দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর (জোয়ার হামছাদী) এলাকায় মালয়েশিয়া ফেরত যুবক মজিবুর রহমান (২৮) কিটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র এবং গত ৬ মাস আগে প্রবাস থেকে ছুটিতে বাড়ি  এসেছেন বলে জানা গেছে। পারিবারিক কলহের জেরে তিনি (১৬ জুলাই ) কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালে মজিবুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, নিহত মায়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মজিবুরের লাশের ময়না তদন্ত (এ রিপোর্ট লিখা পর্যন্ত) ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

আত্মহত্যা

শেয়ার করুন: