শিরোনাম
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইউপি নির্বাচন

বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধ

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান
বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও পারস্পরিক বিরোধ বন্ধ করে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ৭ নম্বর বামনী ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন হাওলাদার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

বার্তায় বেলাল হোসেন হাওলাদার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে বিএনপির একাধিক যোগ্য ও আগ্রহী ব্যক্তি চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এটি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক।

তবে যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়নে একজন চেয়ারম্যান এবং প্রতিটি ওয়ার্ডে একজন মেম্বার প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতাকর্মী একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন।

চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও কাদা ছোড়াছুড়ি। এ ধরনের কর্মকাণ্ড দলের অভ্যন্তরীণ বিভেদ বাড়ানোর পাশাপাশি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এতে সাধারণ মানুষের কাছেও দলের নেতিবাচক চিত্র তুলে ধরা হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি মনোনয়নপ্রত্যাশীসহ সব পর্যায়ের নেতাকর্মীদের সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

তাঁর মতে, রাজনৈতিক প্রতিযোগিতা যেন কোনোভাবেই ব্যক্তিগত বিরোধ বা শত্রুতায় রূপ না নেয়। দল যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে  অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বার্তার শেষাংশে বেলাল হোসেন হাওলাদার বলেন, মনোনয়ন নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ গণতান্ত্রিক চর্চা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “দল সবার উপরে, ঐক্যই আমাদের শক্তি।”

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: