শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাশে ডাব পাড়ার দ্বন্দে তরুণকে কুপিয়ে হত্যা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নরসিংদী পলাশে প্রতিবেশীর গাছের ডাব পাড়া নিয়ে দ্বন্দের জেরে মামুন (২০)নামে এক তরুনকে কুপিয়ে হাত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২.৩০ মিনিটে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন, গালিমপুর গ্রামে মৃত আবদুল মোমেন মিয়ার ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল(৩৫) একই গ্রামের ইসমাঈলের ছেলে। 

পুলিশ জানান, ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই দিন আগে গাছের ডাব পারার কথা বলে রাবেয়া নামে এক প্রতিবেশি ফুফু মামুনকে তার বাসায় ঢেকে নিয়ে যায়। পরে রাবেয়া তাকে দিয়ে তাদের এবং প্রতিবেশি আজিজুলের গাছ থেকে ডাব পারায়। এই ডাব গুলো একসাথে করে রাবেয়া ও প্রতিবেশি আজিজুলের পরিবারকে ভাগবাটোয়ারা করে দেয়া হয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরে মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও অটোরিক্সা ভাঙচুর করে আজিজুল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা আপোষ মিমাংসা করতে আসলে আজিজুলের পক্ষ থেকে মানা হয়নি। পরে আজ শুক্রবার বেলা ১২.৩০মিনিটে মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের এক ইট ভাটার পশ্চিম পাশে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মামুকে উদ্দার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

পলাশ থানার উপ-পরিদর্শক  (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মামুনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আছে। সেখানে ময়নাতদন্ত হবে।

এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

কুপিয়ে হত্যারেজাউল করিম

শেয়ার করুন: