তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিন্ধান্ত প্রত্যাহার, শিশু নারী ধর্ষণ হত্যার জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে গাইবান্ধা শহরের রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল রেব হয়ে শহর প্রদিক্ষণ করে। পরে সিপিবি অফিস চত্তরে গিয়ে সমাবেশ করেন।
এতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ,মোস্তাফিজুর রহমান মুকুল ,এ্যাডভোকেট গোলাম রব্বানী, সাদেকুল ইসলাম সহ অন্যরা ।
বক্তারা বলেন, দেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। খুন ধর্ষন নারী শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এসব ঘটছে মুলত বিচারহীনতা ও বিলম্বে বিচারের কারনে । আমরা সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে তেল গ্যাস ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি।
ভোরের আকাশ/এনউব