শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে এনসিপির ৫ নেতা-কর্মীর পদত্যাগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চিতলমারীতে এনসিপির ৫ নেতা-কর্মীর পদত্যাগ
চিতলমারীতে এনসিপির ৫ নেতা-কর্মীর পদত্যাগ

বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পরিচিতি সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করায় চিতলমারী উপজেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনের ওপর জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলামসহ তার সন্ত্রাসীদের আক্রমনের বিচারের দাবীতে এক সাংবাদিক সম্মেলন হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় চিতলমারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতলমারী উপজেলা এনসিপির সদস্য মো: জাকারিয়া খান। 

তিনি বলেন, গত ৩ জুন বাগেরহাট জেলা এবং চিতলমারী উপজেলার জাতীয় নাগরিক পার্টি কমিটি প্রকাশিত হয়।  কিন্তু জুলাই অভ্যুত্থানের সাথে আন্দোলনে সম্পৃত্ত কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে তাদের পছন্দের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে সম্পৃত্ত করার প্রতিবাদে ১১ জুন (বুধবার) বাগেরহাট মাজার গেটে দারু-চিনি হোটেলের সামনে সকাল সাড়ে ১১ টায় চিতলমারী উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনকে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলাম ও তার লোকজন মারপিট করে আহত করেন। মারপিটের ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ করা হয়।

জাকারিয়া আরো বলেন, শারাফাতুল ইসলাম ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত চিতলমারী উপজেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।  আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপিতে স্থান পাওয়ায় কারণ ও মারপিটে বিচার না পাওয়ার, ক্ষুদ্ধ  হয়ে বাগেরহাট জেলা এনসিপির সদস্য বোরহান উদ্দীন, চিতলমারী উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখ, সদস্য মোঃ জাকারিয়া খান, রানু আক্তার, সাজ্জাদ গাজী মিটুন সহ আরো অনেকে পদত্যাগ করেছেন। 

এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন তারা।  সাংবাদিক সম্মেলনে এ সকল আওয়ামী পন্থীদের বাদ দিয়ে নতুন কমিটি উপহার দেওয়া উদাত্ত আহবান জানান।

ভোরের আকাশ/জাআ

 চিতলমারীএনসিপিপদত্যাগ

শেয়ার করুন: