শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানসম্পন্ন বীজ ও সার সরবরাহে কোনো ছাড় নয়: বিএডিসি চেয়ারম্যান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কৃষকদের কাছে মানসম্পন্ন বীজ, সুষম নন-ইউরিয়া সার ও সেচসেবা আরও দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

১১ ও ১২ জুলাই চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং ফরিদপুর জেলার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, কৃষকদের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত সব ধরনের মাননিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।

তিনি জানান, বিএডিসির উদ্যোগে প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ডিলারদের কাছে সার সরবরাহের পর কৃষকদের কাছে তা সঠিকভাবে বিক্রি ও বিতরণ হচ্ছে কি না, সে বিষয়ে নিয়মিত তদারকির নির্দেশ দেন।

আরও পড়ুন

বৃষ্টির পানিতে ভিজলে কি স্মার্টফোনের ক্ষতি হয়? জানুন করণীয়

পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় মো. আজিজুল ইসলাম বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সফরের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও পরিদর্শন করেন চেয়ারম্যান। সেখানে তিনি ধানবীজের গুণগতমান যাচাই এবং সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ভোরের আকাশ/জেআ
 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনবিএডিসিকৃষক

শেয়ার করুন: