শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জামিন করিয়ে না দেওয়ায় চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর আয়োজনে মতবিনিময় সভা শেষে তাকে গ্রেফতারের পর এই হামলার ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া সজিব শাহরিয়ার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন মৃধার ছেলে।

‎চরফ্যাশন আদালতের ‎অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরন বলেন, চেয়ারম্যান সজিব শাহরিয়ারকে পুলিশ গ্রেফতার করার পর তার সহযোগীরা আমাকে ফোনে আদালত থেকে জামিন করিয়ে আনার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় আদালত চত্বর ও আমার চেম্বারে হামলা চালানো হয়। এ সময় আমি আহত হই এবং বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

গ্রেফতার হওয়ায় এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‎সজিব শাহরিয়ারের বক্তব্য পাওয়া যায়নি।

দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন জানান, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গত ২৩ নভেম্বর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে সজিবসহ ৯ জনকে আসামি করে একটি জিআর মামলা দায়ের করেন। ঐ মামলার ২ নম্বর আসামি সজিব শাহরিয়ার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার উপজেলা চত্বর থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরন উপর হামলার ঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর বাদসা জানান,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

অতর্কিত হামলাচরফ্যাশনভোলা

শেয়ার করুন: