কুষ্টিয়া বড়বাজারে বনফুড শোরুমের শুভ উদ্বোধন

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় ভোজনরসিকদের জন্য মানসম্মত ও সুস্বাদু খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান Bonfood-এর নতুন শোরুম।
গত ১২ মে বিকেল ৫টার দিকে কুষ্টিয়া বড়বাজার এলাকার এনএস রোডে রূপালী ব্যাংক-এর পাশে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বনফুড পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শোরুমটি বড়বাজারের ব্যস্ততম এলাকা এনএস রোডে রূপালী ব্যাংকের পাশেই অবস্থিত হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য এটি অত্যন্ত সহজে পৌঁছানোর মতো একটি স্থান বলে মনে করছেন স্থানীয়রা।
নতুন এই শোরুমে বনফুডের জনপ্রিয় বেকারি আইটেম, প্রিমিয়াম সুইটস, বিস্কুট, কেক ও বিভিন্ন ধরনের স্ন্যাকসসহ উন্নত মানের নানা খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, কুষ্টিয়ার মানুষের ভালোবাসা ও আস্থার কারণেই শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নতুন এই শাখা চালু করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুত খাবার ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দেওয়াই বনফুডের মূল লক্ষ্য।
উদ্বোধনের দিন থেকেই শোরুমটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের কেন্দ্রস্থলে বনফুডের শোরুম চালু হওয়ায় স্থানীয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/এনউব